রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় মোঃ শাহ আলম মন্ডল নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। কৃষক মোঃ শাহ আলম মন্ডল পাংশা পৌরসভা এলাকার জহুর আলী মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার ( ৬ জুলাই ) বিকেলে কৃষিকাজ করতে শাহ আলম মন্ডলপাওয়ার ট্রিলার নিয়ে মাঠে যাচ্ছিলো। এ সময় স্থানীয় ওলিমউদ্দিন বিশ্বাসের জমির উপর দিয়ে পাওয়ার ট্রিলার নেওয়ার ফলে তার সাথে কথা কাটা কাটি হয়।এক পর্যায়ে প্রতিপক্ষ জমির মালিক ওলিমউদ্দিন বিশ্বাসের ছেলে সাইফুল বিশ্বাস , ছলেমান বিশ্বাস, ও সাইদুল বিশ্বাস কৃষক শাহ আলমকে পিটিয়ে আহত করে। স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার (৭ জুলাই ) বিকেলে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান তিনি।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার ( পাংশা সার্কেল ) মোঃ লাবিব আব্দুল্লাহ জানান, এ ঘটনা জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু লাশ ঢাকায় রয়েছে। তার স্বজনরাও ঢাকায়। ঢাকা থেকে তার লাশ নিয়ে আসা হচ্ছে।লাশ নিয়ে আসার পর পরিবারের সদস্যরা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করবে।এ হত্যাকান্ডের সাথে জরিত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আজকালের কন্ঠ/করিম/এম
আপনার মতামত লিখুন :