পরকীয়ায় জড়িয়েছেন নোবেল! | Daily AjKaler Kontho

পরকীয়ায় জড়িয়েছেন নোবেল!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ন
পরকীয়ায় জড়িয়েছেন নোবেল!

বিনোদন ডেস্ক : মাঝে মধ্যেই বিতর্কিত বিষয় নিয়ে খবরের শিরোনামে থাকেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। কখনও মাদক কাণ্ডে, কখনও বা ব্যক্তিগত জীবন নিয়ে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান প্রেমিকার সঙ্গে নিজের ছবি প্রকাশ করেছেন নোবেল। সেখানেও শুরু হয়েছে বিতর্ক। গুঞ্জন উঠেছে অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন ।

গতকাল রোববার (১৯ নভেম্বর) নিজের ফেসবুকে প্রেমিকার সঙ্গে দুইটি ছবি প্রকাশ করেন নোবেল। ওই ছবিতে দেখা যায়, তার বুকে মাথা রেখে আছেন এক তরুণী।

ক্যাপশনে গায়ক লিখেছেন, ক্যাপশন কি লেখা লাগবে? আরশি। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

এ দিকে ছবি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে নোবেলের সঙ্গে আরশির পরিচয় জানতে চেয়েছেন নেটিজেনরা। এমনকি নিজের ফেসবুকে ওই তরুণীর সঙ্গে ছবি প্রকাশের পাশাপাশি এক ভক্তের মন্তব্যর জবাবে আরিশাকে তাদের ‘ভাবি’ বলেও সম্বোধন করেন নোবেল।

এর আগে নোবেল যখন অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার হয়েছিলেন তখন নাদিম ফেসবুকে লিখেছিলেন, এর জন্য মানুষ নাকি এখন পাগল হয়! আগে ভালো থাকা ঠিক ছিল, আর এখন! এখন যে নেশাখোর সেই একমাত্র এর জন্য পাগল হবে।