৩৪৫ কোটি টাকার তেল-ডাল | Daily AjKaler Kontho

৩৪৫ কোটি টাকার তেল-ডাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৭:১০ অপরাহ্ন
৩৪৫ কোটি টাকার তেল-ডাল

আজকালের কন্ঠ ডেস্ক : স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সয়াবিন তেল এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৫ নভেম্বর) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৭৭ কোটি ১৪ লাখ ৫০ টাকার তেল এবং ২৬৭ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকার মসুর ডাল কেনা হবে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এমএস রয় ট্রেডার্সের কাছ থেকে ৬০ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকার ৬ হাজার টন মসুর ডাল এবং সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে।

নির্ধারিত এই দুই প্রস্তাবের পাশাপাশি সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০০ টাকা কেজি দরে ১১০ কোটি টাকার ১১ হাজার টন মসুর ডলা কেনা হবে।