মালিবাগে বাসে আগুন | Daily AjKaler Kontho

মালিবাগে বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন
মালিবাগে বাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : তৃতীয় দফা অবরোধের আগের দিন রাতে রাজধানীর মালিবাগ আনসার ক্যাম্পের পাশে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগ এলাকার আনসার ক্যাম্পের পাশে দাঁড়িয়ে থাকা বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।