Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৮, ২০২৩ , ১১:৪৩ পূর্বাহ্ণ

মালিবাগে বাসে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : তৃতীয় দফা অবরোধের আগের দিন রাতে রাজধানীর মালিবাগ আনসার ক্যাম্পের পাশে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগ এলাকার আনসার ক্যাম্পের পাশে দাঁড়িয়ে থাকা বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রিন্ট করুন