পটুয়াখালী প্রতিনিধিঃ গত ৫ জুন ব্রিটিশ আমেরিকান টোবাকো’র ডিলার হাজী এন্ড সন্স পুরান বাজার পটুয়াখালী থেকে ৫৩ লক্ষ টাকার
সিগারেট পন্য চুরি হয়। এ ঘটনায় পটুয়াখালী থানায় বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেন হাজী এন্ড সন্স এর শেয়ার হোল্ডার আলহাজ্ব জব্বার মৃধা। কিন্তু সেই চুরি হওয়া সিগারেট পন্য মঙ্গলবার বিকেলে জব্বার মৃধার টাউন জৈনকাঠীস্থ বাসা থেকে গোপন খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। আনুমানিক ১৭ লক্ষ সিগারেটের জব্দ করে সিজার লিস্ট করে থানা পুলিশ। হাজী এন্ড সন্স এর পুরানবাজার ডিলার পয়েন্ট ও গোডাউন থাকা সত্ত্বেও কেন টাউন জৈনকাঠী জব্বার মৃধার বাসায় এতোগুলো সিগারেট কিভাবে এলো এ বিষয়ে জিঙ্গাসাবাদ করার জন্য হাজী এন্ড সন্স এর ম্যানেজার সাইফুল ও ষ্টোর কিপার খলিল থানায় ডেকে নেয় ওসি
আখতার মোর্শেদ।
এবিষয়ে জব্বার মৃধার কাছে জানতে চাইলে সে কথা বলতে রাজি হয় নাই। পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আখতার মোর্শেদ এর সাথে কথা বললে তিনি জানান, ভবিষ্যৎ তদন্তের জন্য আমি এখন মিডিয়ার কাছে কোন বক্তব্য দিব না। উল্লেখ্য, ৫জুন ২০২০ইং তারিখ শুক্রবার দিবাগত রাতে পটুয়াখালী শহরের পুরান বাজারে ব্রিটিশ আমেরিকান টোবাকো’র ডিলার হাজী এন্ড সন্স-এ সুরঙ্গ খুড়ে তেপান্ন লক্ষাধিক টাকার বেনসন ও গোল্ডলিফ সিগারেট পন্য চুরি হয়।
এ বিষয়ে পরের দির ৬জুন সকালে হাজী এন্ড সন্সের পরিচালক আলহাজ্ব আঃ ওহাব মৃধা জানান, রাতের আধারে হাজী এন্ড সন্স-এ পাশের ফারুক জোমাদ্দারের পাকা দোকান ঘর থেকে ডুকে সুরঙ্গ খুড়ে হাজী এন্ড সন্স-এ ভিতরে ঢুকে মেইন গোডাউনের দরজা গ্যাস দিয়ে পুড়িয়ে এবং এভাবে একাধিক দরজা ভেঙ্গে বেনসন সিগারেটসহ কয়েক প্রকার মূল্যবান সিগারেটের কাঠন নিয়ে যায়। যার বাজার মুল্য প্রায় ৫৩ লক্ষাধিক টাকা।
আজকালের কন্ঠ / বাদল /এম
আপনার মতামত লিখুন :