জগন্নাথপুরে বিপুল পরিমান ভারতীয় চিনি জব্দ।৪টি গাড়িসহ আটক-১১ | Daily AjKaler Kontho

জগন্নাথপুরে বিপুল পরিমান ভারতীয় চিনি জব্দ।৪টি গাড়িসহ আটক-১১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
জগন্নাথপুরে বিপুল পরিমান ভারতীয় চিনি জব্দ।৪টি গাড়িসহ আটক-১১

বিশেষ প্রতিনিধিঃসুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ১২০ বস্তা ভারতীয় চিনি পাঁচারকালে চোরাকারবারের সাথে জড়িত ১১জনকে আটক করেছে পুলিশ।এসময় দু’টি পিকআপ গাড়ি ও দু’টি পাইভেট কার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

গতকাল ১(নভেম্বর)বুধবার সকাল গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশদল থানার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি মাধ্যমে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন,অলিউর রহমান জুলহাস (৩০),জসিম উদ্দিন(২৮),মাসুম মিয়া(২৪),হাবিবুর রহমান হাবিব(২৯),আমীর হোসেন(২৭),আলাল মিয়া (২৪),শরিফ আহমদ(২৫),মামুন মিয়া(২২), সজিব হোসেন(২০),আনহার মিয়া(২৫), আনোয়ার হোসেন(৩২)।
বিকেলে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টোর অলক দাশ বাদী হয়ে থানায় মামলা রুজু করে আসামীরদের সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আটকের ব্যাপারটি নিশ্চিত করে মিজানুর রহমান জানান,সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বিপুল পরিমান চোরাইকৃত চিনির চালানটি আটক করতে সক্ষম হই।এবং ঘটনার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে।তাদের গ্রেপ্তার দেখিয়ে ১(নভেম্বর)সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।