ভিসানীতির কারণে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি | Daily AjKaler Kontho

ভিসানীতির কারণে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৬:২৪ অপরাহ্ন
ভিসানীতির কারণে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি

আজকালের কন্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের কাছে পুলিশের ইমেজ সংকট হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। বলেন, পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে।

সোমবার (২৫ সেপ্টম্বর) রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে এমন মন্তব্য করেন তিনি।রাজনৈতিক সংঘাতের সময় ক্ষমতাসীন দলের কর্মীদের অবৈধ অস্ত্র প্রদর্শনী হলেও, তা উদ্ধারে পুলিশের ভূমিকা নেই, সেই সাথে অবৈধ অস্ত্র জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কী? এর জবাবে আইজিপি বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের পরিকল্পনা রয়েছে।

এদিকে, শীর্ষ সন্ত্রাসীদের তান্ডবে গুলিবিদ্ধ হয়ে সাধারণ মানুষ নিহতের ঘটনার পরেও পুলিশ প্রধান দাবি করেছেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা হবে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।