ময়মনসিংহে সদর উপজেলায় বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন : আফজালুর রহমান বাবু | Daily AjKaler Kontho

ময়মনসিংহে সদর উপজেলায় বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন : আফজালুর রহমান বাবু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১:৩০ অপরাহ্ন
ময়মনসিংহে সদর উপজেলায় বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন : আফজালুর রহমান বাবু

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত পরানগঞ্জ এবং চর নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক,ময়মনসিংহ-৪ আসনের কৃতি সন্তান জননেতা আফজালুর রহমান বাবু।

গত ১৬.০৯.২৩ ইং সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জে ঐতিহ্যবাহী অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় প্রতিষ্ঠালগ্নে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২৪ জন কৃতি ব্যক্তির এক সংবর্ধনার আয়োজন করে অম্বিকাগঞ্জ কলেজ পরিবার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অম্বিকাগঞ্জ কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক,অম্বিকাগঞ্জ কলেজ কে যিনি পূর্ণরূপ দান করেছেন জননেতা আফজালুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় এর আজীবন দাতা সদস্য ও কলেজ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিল সাহেবের সুযোগ্য সন্তান প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব,অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ আলহাজ্ব জাহাঙ্গীর মোহাম্মদ হাফিজ উদ্দিন সহ প্রভাষক বৃন্দ। ২৪ জন কৃতি ব্যক্তি হলেন অম্বিকাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা ও ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিল চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা মরহুম হারেজ উদ্দিন,স্বর্গীয় পরেশ চন্দ্র ঘোষ,মরহুম আক্কাস আলী মন্ডল,মরহুম শাহাবুদ্দিন সরকার,মরহুম ইউনুস আলী মুন্সী,মরহুম রিয়াজ উদ্দিন,মরহুম হযরত আলী,মরহুম আব্দুল মন্নাফ,মরহুম চান মিয়া সরকার,মরহুম মোজাম্মেল হক,স্বর্গীয় সুজন চন্দ্র সাহা,স্বর্গীয় নৃপেন্দ্র চন্দ্র সাহা তাদের পক্ষে সন্তানরা উপস্থিত ছিলেন এবং জনাব মোঃ শামসুল হক স্যার,জনাব আব্দুল করিম সরকার,জনাব অছিম উদ্দিন সরকার,জনাব নওয়াব আলী,জনাব আব্দুল গফুর, ডাক্তার আশুতোষ সাহা,শ্রী শৈলেন চন্দ্র সরকার,মোঃ আব্দুল হালিম,মোঃ নুরুল হক,মোহাম্মদ আবুল হোসেন,মোঃ আব্দুল খালেক এবং বিভিন্ন সময় ম্যানেজিং কমিটিতে থেকে অম্বিকাগঞ্জ কলেজ পরিচালনা করেছেন এমন কৃতি ব্যক্তিদের মধ্যে শ্রী অরুন কুমার সরকার,মোঃ আব্দুল মান্নান দারোগা,মোহাম্মদ তোফাজ্জল হোসেন দারোগা, মোহাম্মদ ইদ্রিস আলী,মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম,মোহাম্মদ অলিউল্লাহ,মোঃ আব্দুর রাজ্জাক,শ্রী বিমল চন্দ্র সাহা,মোঃ শাহজাহান আলী,মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোহাম্মদ গোলাম হোসেন,মোঃ শাহাবুদ্দিন, মোহাম্মদ সাইদুল ইসলাম,নূর মোহাম্মদ,মোহাম্মদ নূর হোসেন মাস্টার,ডাক্তার আজহারুল ইসলাম, মো: শাহ আলম এবং বজলুর রহমান।

এ সময় চরাঞ্চলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন বক্তাদের বক্তব্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় এর সভাপতি আফজালুর রহমান বাবু সকলকে আশ্বস্ত করে বলেন চরাঞ্চলের উচ্চশিক্ষা নিশ্চিত কল্পে অচিরেই অম্বিকাগঞ্জ কলেজ এ বিজ্ঞান বিভাগ এবং ডিগ্রী খোলার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক মাস্টার,পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব এডভোকেট হাড়িজ উদ্দিন,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জনাব শহিদুল্লাহ শহীদ,বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন,পরানগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জনাব আফতাব উদ্দিন সরকার,সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম রিপন,পরানগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব জুলহাস উদ্দিন,সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস আকাশ, পরানগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক জনাব আব্দুল বারেক সরকার,সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন,পরানগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব সাইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।বিকাল ২ ঘটিকায় চর ঈশ্বরদীয়া ইউনিয়নের বরবিলা দাখিল মাদ্রাসা ময়দানে অন্য আরেকটি উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জনাব দেলোয়ার হোসেন মুকুল।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এবং দাখিল মাদ্রাসার সভাপতি জনাব মোঃ শিপন মিয়া,মাদ্রাসার সুপার,চর ঈশ্বরদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জনাব হাবিবুর রহমান রাসেল,সিনিয়র যুগ্ন আহ্বায়ক জনাব শাহানুর ইসলাম,পরানগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব জুলহাস উদ্দিন,ঘাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান আনোয়ার, সাধারণ সম্পাদক জনাব ফারুক মেম্বার। অনুষ্ঠানটির আয়োজন করেন ইশ্বরদীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জনাব রাকিব আকন্দ,যুগ্ন আহবায়ক জনাব লিটন মিয়া,সিরতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা জনাব মাহমুদুল হাসান।

অন্য আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বিকাল ৩ ঘটিকায় সাহেব কাচারিতে। সভাপতিত্ব করেন চর নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সাহেবের সুযোগ্য সন্তান জনাব শহীদুল্লাহর রাজিব এবং আয়োজন করেন স্বেচ্ছাসেবকের ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাদির মিয়া।এসো মা উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সম্মোহনী বাজার ধান চাল ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব ফজলুল হক মন্ডল,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল লতিফ সরকার,পিডিবি কর্মকর্তা প্রকৌশলী সাইদুল ইসলাম।বিকাল ৫ ঘটিকায় স্থানীয় লেংড়া বাজার খেলার মাঠে ল্যাংড়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জননেতা আফজালুর রহমান বাবু।খেলায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফারুকুল ইসলাম রতন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শাহজাহান মনির। এ সময় আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং খেলায় হাজার হাজার লোকের সমাগম ঘটে।

সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় অনুষ্ঠিত হয় আরো একটি উঠান বৈঠক।সভাপতিত্ব করেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জনাব গোলাম হোসেন সরকার এবং অনুষ্ঠানটির আয়োজন করেন ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলামিন মিয়া।এ সময় আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি,স্থানীয় জনগণের মিলন মেলায় পরিণত হয় উঠান বৈঠকটি।

দিনব্যাপী এসব বৈঠকে জননেতা আফজালুর রহমান বাবু মহোদয়েরর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব রেজাউল হাসান বাবু,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির হিমেল,মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও মহানগর যুবলীগ নেতা জনাব রাফিউল আদনান প্রিয়ম,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব আল আমিন রনি,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ডক্টর আব্দুল্লাহ আল বাকী,জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার নাঈমুল হাসান,ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব,মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব ফরহাদ হোসাইন,ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব এনামুর রহমান রবি,হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জনাব নোমান মন্ডল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন আহমেদ নয়ন, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব তানজিল ফরাজী,ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ার অনন্ত,মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাহিদ মজলিস,স্টেজ ফর ইউথ মহানগর শাখার সাধারণ সম্পাদক আফনান তাহা,ঘাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান আনোয়ার,সাধারণ সম্পাদক ফারুক হাসান,চর নিলক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব এনামুল ইসলাম,সাধারণ সম্পাদক জনাব আল মামুন,পরানগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলহাস উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আকাশ,চর ঈশ্বরদীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান রাসেল,যুগ্ন আহবায়ক রাকিব আকন্দ এবং আসাদুজ্জামান আসাদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব দেলোয়ার হোসেন সহ জেলা,মহানগর,সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসব উঠান বৈঠকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ময়মনসিংহ -৪ আসনের আগামী দিনের স্বপ্ন সারথী জননেতা আফজালুর রহমান বাবু বলেন একটি পক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে চায়।বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ এই সমস্ত ষড়যন্ত্রকারীদের কে প্রতিহত করে সকলে সিদ্ধান্ত নিয়েছে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য।জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে তিনি আরো বলেন একমাত্র জননেত্রী শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে সরকারি ভাবে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন,ব্যবস্থা করেছেন আলেমদের সর্বোচ্চ শিক্ষা সনদের,এছাড়াও সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পদ্মা সেতু থেকে শুরু করে মসজিদ মাদ্রাসার মক্তব পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।সর্বোপরি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া।