আজকালের কন্ঠ ডেস্ক : দেশে চলতি বছরের মধ্যে খাদ্য উৎপাদনে মূল্যস্ফীতি বেড়ে ১২.৫৮ শতাংশে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনীতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রীর এসব কথা বলেন।
জলবায়ু খাতে ফ্রান্সের প্রতিশ্রুতি দেয়া ১ বিলিয়ন ডলার দ্রুত সময়ের মধ্যে ডেল্টা প্লানের সাথে সমন্বয় করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; এক্ষেত্রে অগ্রাধিকার পারে সুন্দরবন।
সভায় ১৯টি প্রকল্পে ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
খাদ্য উপাদানে মূল্যস্ফীতি ১২.৫৮ ফুড-ননফুড আইটেম মিলিয়ে আগস্টে মূল্যস্ফীতি ৯.৯২ শতাংশ। এর আগে খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১২ শতাংশ ছাড়িয়ে গেছে।
এর মধ্যে সরকারি অর্থায়নে ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফেনীর ছাগলনাইয়ায় সড়ক প্রশস্তকরণ ও সেতু নির্মাণ, সুনামগঞ্জ-হবিগঞ্জ সড়ক নির্মাণ, রায়েরবাজার পয়শোধনাগার, সুপ্রীম কোর্টে মাজার মসজিদ নির্মাণ।
সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্প শুরু করে পরে যেনো আবার ভাঙ্গতে না হয় সেজন্য নকশা তৈরিতে সংশ্লিষ্টদরর সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে মন্ত্রী জানান, ওয়াসার পানির উৎপাদন ও বিতরণ মূল্যের সমন্বয়ন করতে বলেছেন সরকার প্রধান। সেই সঙ্গে পানি ব্যবহারে মানুষের সচেতনতা বাড়ানো তাগিদ দেন তিনি। প্রচলিত নিয়মের মধ্যে থেকেই টাক্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত সম্পন্ন করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশনাদেন প্রধানমন্ত্রী।
তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএসের) হিসাবে, গত আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ, যা গত ১১ বছর ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালের জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৭৩ শতাংশে উঠেছিল। এক দশকের মধ্যে গত আগস্ট মাসে হঠাৎ খাদ্য মূল্যস্ফীতি প্রথমবারের মতো দুই অঙ্কের ঘরে উঠে যায়। রবিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া মে মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটা বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :