মিজানুর রহমান :: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র পক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আজ মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পুটাইল ও হাটিপাড়া ইউনিয়নে ৫শতাধিক অসহায় দিনমজুর কর্মহীন দুস্থ প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
নির্মল রঞ্জন গুহ বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি। দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান এ জানান।
তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে আমি মনে করি।
এ সময় উপস্থিত ছিলেন পুটাইল ইউপি চেয়ারম্যান আবদুল জলিল ,হাটিপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মনির হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কুষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
আজকালের কন্ঠ / মিজান
আপনার মতামত লিখুন :