১৫ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে গায়ক মিকা সিং | Daily AjKaler Kontho

১৫ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে গায়ক মিকা সিং


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৩, ৭:১১ অপরাহ্ন
১৫ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে গায়ক মিকা সিং

বিনোদন ডেস্ক : বিপাকে পড়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক মিকা সিং। সম্প্রতি ১৫ কোটি আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে। সূত্রের খবর মিকা সিং-এর সম্প্রতি যাওয়ার কথা ছিল বিশ্ব ট্যুরে। এক বিশেষ কনসার্টের চুক্তি গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে বাতিল করতে হয়। সূত্রের খবর মিকা সিং অসুস্থ হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। গলার সংক্রমণের কারণে গান গাইতে পারবেন না। তাই উদ্যোক্তাদের জানিয়ে দিতে হয় তিনি যথা সময় কনসার্ট করে উঠতে পারবেন না। আর সেই কারণেই এবার মোটা টাকা ক্ষতির মুখ দেখতে হয় মিকা সিং-কে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, বালি, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় শো করার কথা ছিল গায়কের।

তবে মিকা সিং এই ট্যুর একেবারের জন্য বাতিল করেননি। তিনি তা পিছিয়ে দিয়েছেন। যা শিডিউল করা হয়েছে সম্ভাব্য পরের বছর। আর এই পরিবর্তনের জন্যই প্রায় ১৫ কোটি টাকা আর্থিক ক্ষতি বহন করতে হচ্ছে গায়ককে। তবে তার কথায় তিনি চাইলেই এই শো করতে পারতেন। যেমন সাম্প্রতিককালে গায়কেরা সিডি বাজিয়ে কণ্ঠ মেলান, কেবল ঠোঁট চালান, তিনি চাইলেই তেমনটা করতে পারতেন। তবে এমনটা সমর্থন করেন না মিকা। তার কথায়, ‘আমি এমনটা করলে হয়তো এতদিনের নাম, সম্মান সব নষ্ট হয়ে যেত।’