বরগুনার বামনায় ধর্ষক ও ধর্ষণের সহায়তাকারী গ্রেফতার | Daily AjKaler Kontho

বরগুনার বামনায় ধর্ষক ও ধর্ষণের সহায়তাকারী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন
বরগুনার বামনায় ধর্ষক ও ধর্ষণের সহায়তাকারী গ্রেফতার

বামনা ( বরগুনা) প্রতিনিধিঃবরগুনার বামনায় ধর্ষক ও ধর্ষনের সহায়তাকারী স্ত্রী সহ ধর্ষক স্বামীকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।

গত ২০ দিন পূর্বে স্ত্রীর সহায়তায় স্বামী স্কুল পড়ুয়া ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে এবং ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করিয়া সামাজিক যোগাযোগর মাধ্যমে ছড়িয়ে দেয়।

পরবর্তীতে ইং ১৮/০৮/২০২৩ তারিখ ভিকটিমের পিতা বাদী হইয়া বিবাদী (১) মোঃ আল আমিন (৩০), পিতা- মোঃ হাশেম ঘরামী, (২) মোসাঃ তাজেনূর বেগম(২৩), স্বামীঃ মোঃ আল আমিন, উভয় সাং- অযোধ্যা, থানা-বামনা, জেলা-বরগুনাদ্বয়ের বিরুদ্ধে বামনা থানায় অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে বামনা থানায় নিয়মিত মামলা রুজু করিয়া এসআই (নিঃ) দেবাশীষ হাওলাদার এর উপর মামলার তদন্তভার অর্পন করা হয়।

বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাইনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া খুবই স্বল্প সময়ের মধ্যে এজাহারনামীয় আসামীদ্বয়কে গ্রেফতার করে বামনা থানা পুলিশ ।

পরবর্তী বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।