শরীয়তপুরের ডামুড্যায় ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

শরীয়তপুরের ডামুড্যায় ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৩, ১:১৪ অপরাহ্ন
শরীয়তপুরের ডামুড্যায় ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর প্রতিবেদক : শরীয়তপুরের ডামুড্যায় জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দারুল আমান ইউনিয়নের গোয়ালকুয়া গ্রাম থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলেন ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের শুকুর কবিরাজ (৪৫) ও আবুল বাসার রাড়ি (৩৫)।

জেলা ডিবি পুলিশ বলেন, শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই মোঃ রফিকুল ইসলাম ও ফোর্সসহ সোমবার (৭ আগস্ট) সকালে ডামুড্যা থানাধীন গোয়ালকোয়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী শুকুর কবিরাজ (৪৫) ও আবু সালাম রাড়ীকে (৩৫) ২৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। এটা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান। যা সারা বছর ব্যাপি অব্যাহত আছে।