মোরেলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ | Daily AjKaler Kontho

মোরেলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন
মোরেলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধিঃ সারা দেশজুরে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য, জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি স্হানীয় সংসদ সদস্যর বাস ভবন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।

মিছিল শেষে শহরের কাপুড়িয়া পট্টি চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, সহ-সভাপতি মাহমুদ আলী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন দুলাল, যুবলীগ যুগ্ম আহ্বায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ, ছাত্রলীগের সভাপতি মহিদুজ্জামান মহিত,ও সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ প্রমুখ।