বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-ফেনসিডিলসহ বিজয়নগরে সহোদর গ্রেপ্তার | Daily AjKaler Kontho

বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-ফেনসিডিলসহ বিজয়নগরে সহোদর গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৩, ৬:৩০ অপরাহ্ন
বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-ফেনসিডিলসহ বিজয়নগরে সহোদর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২ হাজার ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০২বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ কাকন মিয়া-(৩৫) ও আল-আমিন-
(৩০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি
পিকআপ ভ্যান জব্দ করা হয়।

মঙ্গলবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত কাকন মিয়া ও আল-আমিন সরাইল উপজেলার শাহবাজপুরের আমিনপাড়া গ্রামের হিরন মিয়ার ছেলে।

বুধবার দুপুরে র‌্যাব-০৯-এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১-এর লেঃকমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্যজানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকেগোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে। পরে পিকআপ ভ্যানে তল্লাশী করে ২ হাজার ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০২ বোতল
ফেনসিডিল উদ্ধার করা করে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ি। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।