বিনোদন ডেস্ক : সোমবার ছিল মহানায়ক উত্তমকুমারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী। এই দিন প্রদান করা হলো মহানায়ক সম্মাননা।
এ বছর চার নায়িকা ও এক নায়ক পেলেন মহানায়ক সম্মাননা। তারমধ্যে অন্যতম কোয়েল মল্লিক। আরও সম্মান পেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সম্মান পেলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
এ বছর বিশেষ চলচ্চিত্র সম্মাননা পেলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। পশ্চিশবঙ্গের মুখ্যমন্ত্রী তারকাদের হাতে এ সম্মাননা তুলে দেন। এবার পুরস্কারপ্রাপ্তের মধ্যে অন্যতম নাম সোহিনী সরকার। তিনি পেলেন বিশেষ চলচ্চিত্র সম্মান। দশকের পর দশক বাংলা বানিজ্যিক ছবির জনপ্রিয় পরিচালক হরনাথ চক্রবর্তী। তিনি পেলেন বিশেষ চলচ্চিত্র সম্মান।
মমতা ব্যানার্জী মহানায়কের মৃত্যুদিনের স্মৃতিচারণা করে বলেন, ‘সেই দিনটা কিছুটা ভুলতে পারি না। আমি আর আমার মা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। কয়েকজন তখন দেখলাম বলতে বলতে যাচ্ছেন প্রয়াত উত্তম কুমার। এতটাই কষ্ট পেয়েছিলাম ভাবতে পারবেন না। আমরা সবাইকে পুরস্কার দিয়েছি। যতজনকে পেরেছি এখনও এই সম্মান প্রদান করে চলেছি। কাউকে আমরা বাদ দিইনি। যারা যোগ্য প্রত্যেককে এই সম্মান দেব।’
আপনার মতামত লিখুন :