পটুযাখালী প্রতিনিধিঃ বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জীবনবাজী রেখে সাধারন মানুষের পাশে
দাড়িয়েছেন এরই ধারাবহিকতায় বরিশাল বিভাগে প্রথম পটুয়াখালী জেলায় সিএমএইচ বরিশাল এর পরিচালনায় ও ৭আর্টিলারি বিগ্রেড
এর ব্যবস্থাপনায় এবং ৭ পদাতিক ডিভিশন এর সৌজন্যে মেডিক্যাল ক্যামোপইন উদ্বোধন করা হয়েছে।
২৬ (এপ্রিল )রবিবার বেলা ১১টায় হাজী হামেজ উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে মেডিক্যাল ক্যাম্পেইন উদ্বোধন শেখ হাসিনা সেনানিবাস এর
৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শিবলী, সিএমএইচ বরিশাল এর
মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জায়েদ, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, ভাইসচেয়ারম্যার এ্যাড. মোঃ
সোহেল, হাজী হামেজ উদ্দিন ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ শাহআরম মৃধাসহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। এসময় প্রায় ২শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা এবং ঔষধ প্রদান করা হয়। এসময় শেখ হাসিনা সেনানিবাস এর ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার বলেন ,প্রধানমন্ত্রীর নির্দ্দেশে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জীবনবাজী কাজ করে যাচ্ছে। ত্রাণ বিতরণ,স্বাস্থ্য সেবা প্রদান, মানুষকে সচেতন করার বিষয় লিপলেট বিতরণসহ নানাবিধ কাজ করে যাচ্ছি।
আজকালের কন্ঠ /বাদল /মিজান
আপনার মতামত লিখুন :