নিজস্ব প্রতিনিধি : গত ১৭ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার পূবাইল থানাধীন হায়দারাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২,৮৮,০০০/- (দুই লক্ষ আটাশি হাজার) টাকা মূল্যের ০৪ (চার) কেজি গাঁজা ও ৩৬ (ছত্রিশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবেদ আলী (৬০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :