Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৮, ২০২৩ , ৭:৫১ অপরাহ্ণ

পূবাইল এলাকা হতে ০৪ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গত ১৭ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার পূবাইল থানাধীন হায়দারাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২,৮৮,০০০/- (দুই লক্ষ আটাশি হাজার) টাকা মূল্যের ০৪ (চার) কেজি গাঁজা ও ৩৬ (ছত্রিশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবেদ আলী (৬০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন