মিরপুর এলাকা থেকে ৩৬৪০ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার | Daily AjKaler Kontho

মিরপুর এলাকা থেকে ৩৬৪০ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩, ৩:০১ অপরাহ্ন
মিরপুর এলাকা থেকে ৩৬৪০ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : গত ১৪ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মিরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১০,৯২,০০০/- (দশ লক্ষ বিরানব্বই হাজার) টাকা মূল্যের ৩,৬৪০ (তিন হাজার ছয়শত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম দীন মোহাম্মাদ (৪০) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও ২,২০০/- (দুই হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়।