নিজস্ব প্রতিনিধি : গত ১৪ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মিরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১০,৯২,০০০/- (দশ লক্ষ বিরানব্বই হাজার) টাকা মূল্যের ৩,৬৪০ (তিন হাজার ছয়শত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম দীন মোহাম্মাদ (৪০) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও ২,২০০/- (দুই হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়।