সৌদি আরবের কিছু এলাকায় বিরল শিলাবৃষ্টি | Daily AjKaler Kontho

সৌদি আরবের কিছু এলাকায় বিরল শিলাবৃষ্টি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন
সৌদি আরবের কিছু এলাকায় বিরল শিলাবৃষ্টি

অনলাইন ডেস্ক : বিরল ঘটনার সাক্ষী হলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে।

এমন ঘটনার পর শীতল আবহাওয়ায় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে পড়েন এবং তাদের অভিজ্ঞতা ভিডিও করতে শুরু করেন। খবর খালিজ টাইমসের

স্টর্ম সেন্টারের পোস্ট করা একটি ভিডিওতে একজন বাসিন্দাকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়, যিনি এক পর্যায়ে বরফের কয়েকটি টুকরা হাতে তুলে নেন। এরপর তিনি বরফের টুকরাগুলো ক্যামেরায় দেখান। পরে তিনি ক্যামেরা ঘুরিয়ে আরেক বাসিন্দাকে দেখান যার হাতও বরফে ভরা ছিল।

স্টর্ম সেন্টারের ভিডিওতে প্রবাহিত কাদাপানির মধ্যে ফাহদ মুহাম্মদ নামে স্থানীয় বাসিন্দা এক যুবককে দেখা যায়, যিনি কাদাপানি মধ্য দিয়ে হেঁটে পড়ে থাকা বরফের টুকরাগুলোর কাছে গিয়ে কিছু বরফের টুকরা হাতে তুলে নেন। পরে তিনি ক্যামেরার সামনে এসে হাতে থাকা বরফের টুকরাগুলো দেখান। এ সময় তাকে বেশ খুশি দেখাচ্ছিল।

এদিকে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ দুবাইয়ের হাত্তা ও রাস আল খাইমাহর খাত্ত এলাকায় ভারি বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি বিরূপ আবহাওয়া পরিস্থিতির শঙ্কা জানিয়ে বাসিন্দাদের সতর্কও করেছে আবহাওয়া বিভাগ।