বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কোনাবাড়ী কাশিমপুর উপশাখা কমিটিকে অবাঞ্চিত ঘোষণা | Daily AjKaler Kontho

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কোনাবাড়ী কাশিমপুর উপশাখা কমিটিকে অবাঞ্চিত ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২০, ৮:৫৩ অপরাহ্ন
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কোনাবাড়ী কাশিমপুর  উপশাখা কমিটিকে অবাঞ্চিত ঘোষণা

গাজিপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির গাজীপুরের কোনাবাড়ী কাশিমপুর থানা উপশাখার বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছে সংখ্যা গরিষ্ঠ সকল সদস্য বৃৃৃৃন্দ।

গতকাল বুধাবার (৪ঠা মার্চ) সকাল ১১ টায় গাজীপুর জেলা বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নিস্বজ কার্যালয়ে পূর্বের মেয়াদ উত্তীর্ণ উপকমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ করেন তারা।
ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম রানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ডাঃ মোঃ শফিকুর রহমান সিদ্দিকী, কিশোর কুমার দে বলাই, আখতার উজ জামান, মোঃ সেলিম, মোঃ আলম, খন্দকার শরিফ, বিশাল, শান্তি রঞ্জন, সুধীর সরকার,মজিবুর রহমান, বিপ্লব, শ্রী বিনয় সরকার প্রমুখ।
এসময় বক্তারা কোনাবাড়ী কাশিমপুর থানা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট উপশাখার মেয়াদ শেষ হওয়ায় সমিতির বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন। তারা জেলা কমিটির উদ্দেশ্যে বলেন, দ্রুত এ কমিটি বাতিল করে সাধারণ কেমিস্টদের সমর্থনে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক। অন্যথায় কোনাবাড়ী কাশিমপুর থানা শাখার কেমিস্টরা তাদের মনোনীত সদস্যদের দিয়ে নতুন কমিটি গঠন করবে। বক্তারা সকলকে অশ্বাস্ত করে বলেন অচিরেই নতুন কমিটির ঘোশনা করা হবে।

আজকালের কন্ঠ /কবির /মিজান