আজকালের কন্ঠ ডেস্ক : ভোট সুষ্ঠু হওয়া শুধু ব্যালট বা ইভিএমের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, নির্বাচনের জন্য এটি বড় কোনো চ্যালেঞ্জ নয়। নির্বাচনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলকে অংশগ্রহণ করানো।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সবগুলো দল অংশগ্রহণ করলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।
আপনার মতামত লিখুন :