যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দক্ষিণ বাংলা মৎস আড়ৎ’কে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা | Daily AjKaler Kontho

যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দক্ষিণ বাংলা মৎস আড়ৎ’কে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৩, ৬:৪১ অপরাহ্ন
যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দক্ষিণ বাংলা মৎস আড়ৎ’কে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : গত ৩১ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় উক্ত ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে দক্ষিণ বাংলা মৎস আড়ৎ’কে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন।

এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যের ১৪৭৪ কেজি জাটকা ইলিশ জব্দ করে বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।