যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’ | Daily AjKaler Kontho

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৩, ৩:৪০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

বিনোদন ডেস্ক : দেশের আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে।সিনেমাটি (৩১ মার্চ) ঈদ উপলক্ষে মাসব্যাপী প্রদর্শিত হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আরিফিন শুভ অভিনীত ছবিটি মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস।

‘ব্ল্যাক ওয়ার’র কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘৩১ মার্চ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি দেওয়া হচ্ছে। পরবর্তীতে ঈদ উপলক্ষে সবগুলো গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পাবে।

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চলতি বছর ১৩ জানুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পায়। এরপর, ১০ ফেব্রুয়ারি মুক্তি পায় অস্ট্রেলিয়ায়।