কামারখন্দে ফেনসিডিল সহ মাদক কারবারি গ্রেফতার | Daily AjKaler Kontho

কামারখন্দে ফেনসিডিল সহ মাদক কারবারি গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন
কামারখন্দে ফেনসিডিল সহ মাদক কারবারি গ্রেফতার

জাহিদ হাসান, কামারখন্দ উপজেলা : সিরাজগঞ্জের কামারখন্দে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কামারখন্দ থানা পুলিশ।

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কামারখন্দ থানার উপপরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আব্দুল আলীম কে ৪ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে।

গত সোমবার সন্ধ্যা ৬ টার সময় উপজেলার কৃষ্ণদিয়ার এলাকা থেকে আব্দুল আলীম (২৯) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার চালা গ্রামের ছাদু হোসেনের ছেলে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে।