সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক | Daily AjKaler Kontho

সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২২, ৭:০৭ অপরাহ্ন
সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে পানি সম্পদ  প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক

এম রহমান : সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শেখ এ্যানি রহমান আজ থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজকালের কন্ঠ /রাকিব