নিজস্ব প্রতিবেদক : ‘ব্রুনাইয়ের সঙ্গে জ্বালানি নিয়ে আলোচনা করছি। এছাড়া ইন্দোনেশিয়ার সঙ্গেও আলোচনা হচ্ছে। এই আলোচনায় অগ্রগতি হয়েছে।’ আজ মঙ্গলবার নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটের স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক সই হতে পারে।
বর্তমানে বাংলাদেশি প্রায় ২০ থেকে ২৫ হাজার কর্মী ব্রুনাইয়ে কাজ করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির সুলতানের আসন্ন সফরে ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে বলেও জানান তিনি।
প্রায় ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি কর্মী বর্তমানে ব্রুনাইয়ে কাজ করছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি দেশটির সুলতানের আসন্ন সফরে প্রাধান্য পাবে বলেও জানান তিনি।
আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর তিন দিনের সফরে ঢাকা আসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার রাজতান্ত্রিক দেশ ব্রুনাইয়ের সুলতান হাসানাল। দেশটির রাষ্ট্রপ্রধান পর্যায়ের এটিই প্রথম বাংলাদেশ সফর। ২০২০ সালের এপ্রিলে ব্রুনাইয়ের সুলতানের এই সফর কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল। তবে করোনা মহামারির কারণে তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রুনাইয়ের সুলতান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁর সম্মানে রাষ্ট্রপতির দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন তিনি। এ ছাড়া ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
আজকালের কন্ঠ /মনির
আপনার মতামত লিখুন :