কবির খান : গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা আওয়ামী লীগের ত্রি বার্ষিকী সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মীর আসাদুজ্জামান তুলা কাউন্সিলর ৬ নং ওয়ার্ড, সভাপতি ৮ নং জোন গাজীপুর সিটি কর্পোরেশন।
প্রায় দুইযুগ অতিবাহিত হওয়ার পরে এবং গাজীপুর মেট্রোপলিটনের প্রথম সম্মেলনের মাধ্যমে কাশিমপুর থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
আজ ৪ অক্টোবর সকাল ১০ ঘটিকায় কাশিমপুর হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মো. রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুর রাজ্জাক (এমপি) সভাপতি মন্ডলির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও মন্ত্রী কৃষি মন্ত্রণালয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আজমত উল্লাহ খান সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. আতাউল্লাহ মন্ডল সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) গাজীপুর মহানগর আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক (এমপি) মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়,মো. মির্জা আজম (এমপি) সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও (সাবেক) প্রতিমন্ত্রী, মো. আনোয়ার হোসেন সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি,মো. শাহাবুদ্দিন ফরাজি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
এছাড়াও উপস্থিত ছিলেন, মো. আফজালুর রহমান রিপন সরকার সহ সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ,গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল সহ মহানগর সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেত্রীবৃন্দ।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :