কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদে শীর্ষে যারা | Daily AjKaler Kontho

কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদে শীর্ষে যারা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২২, ৪:০১ অপরাহ্ন
কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদে শীর্ষে যারা

নিজস্ব প্রতিবেদক : আগামী ত্রি-বার্ষিকী সম্মেলনেকে সামনে রেখে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কে হচ্ছেন?এ নিয়ে জল্পনা কল্পনা এতিমধ্যো জমে উঠেছে, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান, এমন কি চায়ের দোকানের আড্ডায়।

কোনাবাড়ী থানা আওয়ামী লীগের কমিটির সময়সীমা নির্ধারণ করে প্রকাশ করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ১৯ শে মার্চের মহানায়ক বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক (এমপি) ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. আজমত উল্লাহ খান।

আগামী ১৫ই অক্টোবর রোজ শনিবার কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আলোচনার শীর্ষে ইতিমধ্যে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে তৃনমুলের ছাত্র লীগের রাজনীতি থেকে উঠে আসা গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, কোনাবাড়ী থানার বিশিষ্ট শিক্ষানুরাগী, মানুষ গড়ার কারিগর খ্যাত, রাজপথের অগ্রপথিক, স্বচ্ছ, নিষ্ঠাবান, মিষ্টভাষী, অনলবর্ষী বক্তা এ্যাড. আবদুর রহমান মাস্টার।

এরই ধারাবাহিকতায় কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থীতা ঘোষণা করেন প্রবীণ রাজনীতিবিদ গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী।

এদিকে নিজেকে দলীয় আওয়ামী লীগের কোনাবাড়ী থানার সভাপতি পদে শীর্ষ স্থানীয় বয়োজ্যেষ্ঠ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য, (সাবেক) কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড.শরবেস আলী ও নিজেকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

তারা প্রতিবেদক কে জানান সকলেই আওয়ামী লীগের নীতি নির্ধারকের সিদ্ধান্ত, আওয়ামী দলীয় নিয়মনীতি, বিরোধী দলের আন্দোলনের রাজপথে থেকে হামলা মামলা,জেল, জুলুমের শিকার হয়েছেন, ইতিহাস পর্যায়লোচনা করে যাকেই সভাপতি নির্বাচিত করবেন তাহা সকলে মেনে নিবেন বলেও জানান।

আজকালের কন্ঠ /করিম