পরিত্যক্ত বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

পরিত্যক্ত বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২২, ১২:৫৯ অপরাহ্ন
পরিত্যক্ত বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি : নগরের বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকার পরিত্যক্ত বাসা থেকে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি আজকালের কন্ঠকে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

পুলিশ ধারণা করছে, শিশুটিকে শনিবার রাতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার বাবা পেশায় রিকশা চালক, মা ভিক্ষা করেন।

সকালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে।

আজকালের কন্ঠ /রবিন সেন