আওয়ামী লীগই ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি আদায় করেছে: তথ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

আওয়ামী লীগই ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি আদায় করেছে: তথ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২২, ৩:৫২ অপরাহ্ন
আওয়ামী লীগই ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি আদায় করেছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের হাত ধরেই ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি আদায় করা হয়েছে। সমুদ্রসীমা, ছিটমহল সমস্যার মীমাংসা আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই হয়েছে।

তিনি বলেন, তিস্তা চুক্তি না হওয়ার পেছনে বাধা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কারণে। আশা করছি অচিরেই এ চুক্তিও বাস্তবায়ন হবে। কুশিয়ারা নদীর পানি নিয়ে যে চুক্তি হয়েছে এটিও আমাদের বড় অর্জন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে। এ সফরের অন্যতম সফলতা ভারতের স্থলভাগ ব্যবহার করে তৃতীয় দেশে বিনাশুল্কে পণ্য রফতানির চুক্তি বাস্তবায়ন।

তিনি আরো বলেন, বহুদিন আলাপ আলোচনার পর এই সফরে তৃতীয় দেশে বিনাশুল্কে পণ্য রফতানির চুক্তি বাস্তবায়ন হয়েছে। এতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটান পণ্য আমদানি-রফতানি করতে পারবে। এটি আমাদের জন্য একটি বড় অর্জন।

এ সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /রাকিব্