পাবনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা | Daily AjKaler Kontho

পাবনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২২, ৬:১৩ অপরাহ্ন
পাবনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : পাবনা সদর উপজেলায় ছায়দার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ছায়দার রহমান একই ইউনিয়নের কাবলীপাড়া এলাকায়। পেশায় তিনি সোলার প্যানেলের ব্যবসায়ী ছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টির নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সময় সবাই মসজিদে নামাজে ব্যস্ত ছিলেন। ছায়দার মসজিদের বাইরে ছিলেন। এই ফাঁকে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই মুহূর্তে এর বেশি বলা সম্ভব হচ্ছে না। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।

সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল বলেন, সব বিষয় এবং ক্লু মাথায় নিয়ে আমরা তদন্ত করছি। এখনও কোনো আসামি আটক হয়নি।

আজকালের কন্ঠ /রাকিব