বাউফলে নিলাম নিয়ে মারধর, কার্যক্রম স্থগিত | Daily AjKaler Kontho

বাউফলে নিলাম নিয়ে মারধর, কার্যক্রম স্থগিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২২, ৫:০৪ অপরাহ্ন
বাউফলে নিলাম নিয়ে মারধর, কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে অব্যব্যহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন প্রকাশ্যে নিলাম নিয়ে মারধর ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই ঘটনা ঘটেছে।পরে ওই নিলাম কার্যক্রম স্থগিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল- আমিন।

জানা গেছে, উপজেলার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃত ভবন বিক্রির জন্য প্রকাশ্য নিলামের জন্য গণ বিজ্ঞপ্তি দেয় উপজেলা প্রশাসন। নির্ধারিত তারিখ মতে বুধবার সকাল থেকে শুরু হয় নিলাম কার্যক্রম।নিলামে অংশ নিতে ৬টি বিদ্যালয় ভবনের জন্য ৫ হাজার ও ধুলিয়ার বাসুদেব পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩০ হাজার টাকা ফেরৎ যোগ্য জামানত নেওয়া হয়।

No description available.

নিলাম অনুষ্ঠানে ৬টি বিদ্যালয় ভবনের নিলাম শেষে বেলা ১২টার দিকে বাসুদেব পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃদ ভবন নিলাম ডাকেইউএনও।ওই ভবন নামমাত্র মূল্যে নিতে একটি পক্ষ দৌড়ঝাঁপ শুরু করেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মৃধা ১৩লাখ ৪৫ হাজার টাকা দাম ডাকে। এসময় পৌর যুবলীগ সাধারন সম্পাদক অরবিন্দু দাস ১৩লাখ ৫০ হাজার টাকা দাম ডাকলে শুরু হয় হট্টগোল।একপর্যায় মারধর করা হয় অরবিন্দ দাসকে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করেন। স্থগিত করা হয় নিলাম কার্যক্রম।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমিন বলেন, নিলাম নিয়ে দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। যার কারনে নিলাম কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

আজকালের কন্ঠ /রবিন