বিকাশ দাশ গুপ্ত : আমি বিকাশ দাশ গুপ্ত, পিতা-সতীন্দ্র লাল দাশ, গ্রাম-সুলতানপুর, ছিটিয়াপারা (ছেমরী সওদাগরের বাড়ি ) ৬ নং ওয়ার্ড, পোঃ রাউজান- ৪৩৪০, রাউজান পৌরসভা, জেলা-চট্টগ্রাম।আমি রাউজান ছালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৮ ইং সনের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে নবম শ্রেণিতে উত্তীর্ণ এবং প্রাক্তন ছাত্র হই ।
ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে অবিচল পথ চলা।আমি আমার এলাকার সাধারণ মানুষের জন্য সমাজসেবায় ব্রত হয়ে নিজেকে সব সময় নিয়োজিত রাখি। ২০২১ সালের রাউজান পুরসভা কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকার লোকজন আমার প্রতি আস্থা রাখার কথা জানালে আমি নির্বাচন কমিশনের দেওয়া ফরমের সকল শর্ত পূরণ করে হলফনামা প্রদান করি।
আমার নির্বাচনী এলাকার ভোটারদের মনোযোগ ও জনপ্রিয়তা দেখে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমার হলফনামা মিথ্যা তথ্যের কথা উল্লেখ করে স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার বনিক বাদী হয়ে রাউজান থানায় ৫(২)২১, তারিখ ২৪/০৩/২০২১ ইং একটি অভিযোগ দায়ের করে যার প্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের হয়।
উক্ত অভিযোগটির ব্যাপারে তদন্তকারী কর্মকর্তাদের সত্যনুসন্ধানী রিপোর্ট আদালতে উপস্থাপন করায় উক্ত মামলায় যাবতীয় কাগজপত্রদির ব্যাপারে সত্যতা পাওয়ায় মাননীয় বিচারক আমাকে স্কুল সার্টিফিকেট মামলা হতে অব্যাহতি প্রধান করায় এই মামলার রায়ে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা জানাই।গত ০৫/০৭/২০২২ ইংরেজি খালাস হয়েছি ।
আজকালের কন্ঠ /রাকিব রেজা
আপনার মতামত লিখুন :