নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপির আবু সুফিয়ান।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি ও র্যাব। এছাড়া ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজিবির সঙ্গে মোবাইল টিমে রয়েছে।
গত বছরের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় এই আসনের এমপি জাসদের কার্যকরী সভাপতি মাঈনউদ্দীন খান বাদল মারা যাওয়ায় চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এরপর ১ ডিসেম্বর এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল, পশ্চিম ও পূর্ব গোমদন্ডী, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৯২২ ও নারী দুই লাখ ৩৪ হাজার ৭৪ জন। শুধু বোয়ালখালী উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ ৬৪ হাজার।
আপনার মতামত লিখুন :