আ.লীগ সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে: মনিরুল ইসলাম | Daily AjKaler Kontho

আ.লীগ সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে: মনিরুল ইসলাম


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
আ.লীগ সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে: মনিরুল ইসলাম

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদ সমাবেশে উপরোক্ত মন্তব্য করেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।

তিনি তার বক্তব্য আরও বলেন দূরে থেকে নৈরাজ্য সৃষ্টি না করে নিজেদের বাড়িঘরে এসে শান্তিতে বসবাস করুন। কেউ আপনাদের কিছু বলবে না। বাড়িতে এসে সকলের সঙ্গে মিলেমিশে চলুন। তবে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ – নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিমপাশে লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আ. লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সঙ্গে সমাবেশ অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।

এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক খন্দকার ইজাজুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক: মো টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রসুল সিকদার, নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত রুবেল, লোহাগড়া যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমসহ প্রমুখ।