ভান্ডারিয়ায় ৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার | Daily AjKaler Kontho

ভান্ডারিয়ায় ৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন
ভান্ডারিয়ায় ৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সহিদুল ইসলাম (৩৫) ও মোঃ শরিফুল ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ভান্ডারিয়া থানাধীন দক্ষিণ ইকরি ব্রিজ সংলগ্ন নয়াবাড়ি মসজিদের সামনে পাকা সড়কে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক নির্দেশনায় এসআই আবদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।