পিরোজপুরে ৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার | Daily AjKaler Kontho

পিরোজপুরে ৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ১:২৬ অপরাহ্ন
পিরোজপুরে ৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার পুখরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ মোঃ রুমান খান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৬ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

আজকালের কন্ঠ/আর বি