
নীলফামারীর ডোমারে মাদক সম্রাট আশিকুরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার চিকনমাটি ধনীপাড়া পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আশিকুর দক্ষিন চিকনমাটি ধনীপাড়া এলাকার আকবর আলীর ছেলে।
স্থানীয়রা বলেন, আশিকুর দীর্ঘদিন থেকে এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার কারনেই এলাকার তরুন ও যুবকরা মাদকাসক্ত হয়ে পরছে। এর আগেও সে ফেনসিডিল সহ গ্রেফতার হলেও জেল থেকে বের হওয়ার পর আবারো মাদক বিক্রিতে জরিয়ে পরে।
ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার মাদকসহ আশিকুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মানিকুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিষিদ্ধ স্কাফসহ তাকে আটক করে। মাদকের বিরুদ্ধে অভিযান চলতেই থাকবে বলেও তিনি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :