মোহাম্মদীয়া বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মোহাম্মদীয়া বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১:০৪ অপরাহ্ন
মোহাম্মদীয়া বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা।

শনিবার (১৪ই নভেম্বর) রাজধানীর মিরপুর সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ৯৯৮ জন। প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ জন প্রার্থী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতি পদে স্বপন কাজী, সহ-সভাপতি পদে মাফিজুর রহমান ভূইয়া, সম্পাদক পদে শেখ মোঃ আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক পদে মোঃ রহিম আহমেদ ও কোষাধ্যক্ষ পদে মোঃ নুরনবী (কামাল)।

প্রতিদ্বন্দ্বীতা করেন পরিচালক পদে মোঃ মতিন গোলদার, মোঃ আখের আলী সিকদার, আব্দুল মান্নান, মোঃ আলম মিয়া, হাজী মোঃ মেজবাহ উদ্দিন খাঁন, মোঃ আমির হোসেন, মোঃ সোলায়মান হোসেন ও মোঃ বজলুর রহমান।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেন আমাদের নির্বাচন কমিশনার। আমরা প্রার্থীরা একে অপরের আপনজন। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই মোহাম্মদীয়া বহুমুখী সমবায় সমিতি’র উন্নয়নে কাজ করব।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা, তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই মোহাম্মদীয়া বহুমুখী সমবায় সমিতি’র উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার মেট্রোঃ থানা সমবায় অফিসার শাহআলী ঢাকা মোঃ নাসির উদ্দিন বলেন, সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা সবাই একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি