
নওগাঁর রাণীনগরে ডাকাতি মামলার পলাতক দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসআরবির সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে সজীব গাজী (৪০) এবং একই গ্রামের বাবু ইসলামের ছেলে মো. শাকিল ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, রাণীনগর থানার মামলা নম্বর-০৯, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৯৪ ধারার একটি মামলায় তারা আসামি। গাজীপুর জেলা থেকে এসআরবির সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের রাণীনগর থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সজীব ও শাকিল রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন দস্যুতা ও ডাকাতির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তাদের মধ্যে সজীব ওই ডাকাত দলের প্রধান বলে জানা গেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :