Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১০, ২০২৬ , ৬:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২৬ , ৬:৩২ অপরাহ্ণ

রাণীনগরে এসআরবির সহযোগিতায় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

লেখকঃ ‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে ডাকাতি মামলার পলাতক দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসআরবির সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে সজীব গাজী (৪০) এবং একই গ্রামের বাবু ইসলামের ছেলে মো. শাকিল ইসলাম (২৭)।

‎পুলিশ সূত্রে জানা যায়, রাণীনগর থানার মামলা নম্বর-০৯, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৯৪ ধারার একটি মামলায় তারা আসামি। গাজীপুর জেলা থেকে এসআরবির সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের রাণীনগর থানা হেফাজতে রাখা হয়েছে।

‎পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সজীব ও শাকিল রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন দস্যুতা ও ডাকাতির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তাদের মধ্যে সজীব ওই ডাকাত দলের প্রধান বলে জানা গেছে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন