
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
আপনার মতামত লিখুন :