Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৩, ২০২৬ , ৭:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩, ২০২৬ , ৩:৫৯ অপরাহ্ণ

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

লেখকঃ রুবেল আহমেদ, মাদারীপুরপ্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

প্রিন্ট করুন