
মাদারীপুর সদর উপজেলার টিবি হাসপাতাল এলাকায় মারিয়া (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী এমরানকে আটক করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে মারিয়ার স্বামী এমরান শ্বশুরবাড়িতে আসেন। রাতের খাবার শেষে স্বাভাবিকভাবেই স্বামী-স্ত্রী তাঁদের ঘরে ঘুমাতে যান। পরে রাতে ঘরের ভেতর নাতির কান্নাকাটি শুনে মারিয়ার বাবা সেখানে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবারের সদস্যরা দ্রুত মারিয়াকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর মারিয়ার স্বামী এমরানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :