অ‌নৈ‌তিক কা‌জের ভি‌ডিও ভাইরাল! মাদারীপুরের শিবচরে সেই জামায়াত নেতার বসতঘর ভে‌ঙে গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে বিক্ষুব্ধ জনতা! | Daily AjKaler Kontho

অ‌নৈ‌তিক কা‌জের ভি‌ডিও ভাইরাল! মাদারীপুরের শিবচরে সেই জামায়াত নেতার বসতঘর ভে‌ঙে গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে বিক্ষুব্ধ জনতা!


এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অ‌নৈ‌তিক কা‌জের ভি‌ডিও ভাইরাল! মাদারীপুরের শিবচরে সেই জামায়াত নেতার বসতঘর ভে‌ঙে গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে বিক্ষুব্ধ জনতা!

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত নেতার নাম তাইজুল ইসলামের বসতঘর ভেঙে দি‌য়ে‌ছে বিক্ষুব্ধ জনতা। তিনি নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির (অ‌নৈ‌তিক কা‌জের ভি‌ডিও ভাইরাল হওয়ার পর দল থে‌কে অব‌্যাহ‌তিপ্রাপ্ত) তার পিতার নাম আব্দুর রহমান মিয়াজী। তার বাড়ি উপজেলার নিলখী পশ্চিম চরকামারকান্দি গ্রামে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) দুপুরে তাইজুল ইসলামের নিজ বসতঘরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ রবিবার বেলা ১১টার দিকে স্থানীয় নারী-পুরুষ উত্তেজিত হয়ে তার বসতঘর ভেঙে দেয় বলে একটি সূত্র জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের নামে পানিপড়া ও ঝাড়ফুঁক দিয়ে কথিত চিকিৎসা করতেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত তাইজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছরোয়ার হোসাইন মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন ধরেননি।

আজকালের কন্ঠ/আর বি