
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঁচটি স্থায়ী পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
১. প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার: ১টি;
২. সিনিয়র সায়েন্টিফিক অফিসার: ১টি;
৩. সায়েন্টিফিক অফিসার: ১টি;
৪. নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ): ১টি;
৫. ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ): ১টি;
প্রধান প্রকৌশলীর কার্যালয়: নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)।
ডিএইআরএস অফিস: ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ)।
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। বিস্তারিত যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বেতন স্কেল
১. প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা;
২. সিনিয়র সায়েন্টিফিক অফিসার: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা;
৩. সায়েন্টিফিক অফিসার: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা;
৪. নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ): ৭১,০০০-১,৩৪,০০০ টাকা;
৫. ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ): ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা।
কর্মস্থল ও বিভাগ
ডাইরেক্টরেট অব কন্টিনিউয়িং এডুকেশন: প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও সায়েন্টিফিক অফিসার।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগ পোর্টালে (https://recruitment.buet.ac.bd/) প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৬।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :